দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া থানার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় তাদের একটি আভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেস নামে একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসটির এফ-১ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৫৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার শিকদার বিল এলাকার মো. রবিউল হোসেন ওরফে রবিকে (২৬) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা যাত্রীবাহী বাসের আড়ালে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকের চালান পাচার করে আসছিলেন।
র্যাব বলছে, এরা একটি সক্রিয় মাদক সিন্ডিকেটের সদস্য।
র্যাব-১৫ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জে আই